রুটিন তল্লাসিতে পুলিশের হাতে আটকে, এক হেরোইন পাছারকারি

রুটিন তল্লাশিতে পানিসাগর পুলিশের হাতে আটক এক হেরোইন পাচারকারী।

সকালের বার্তা ত্রিপুরা প্রতিনিধি:-

রাতের অন্ধকারে স্কুটিতে করে হেরোইন পাচারের সময় এক হেরোইন পাচারকারীকে পাকড়াও করলো পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ৮নং আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর পানিসাগর থানার নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন একটি নম্বর বিহীন স্কুটি আটক করে কর্তব্যরত পুলিশ।পরে পানিসাগর মহকুমার ডিসিএম দিবাকর জমাতিয়া ও মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে স্কুটিতে তল্লাশি চালিয়ে স্কুটির ভেতর থেকে ৮১ টি হেরোইন ভর্তি কৌটা উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় স্কুটি সহ চালক তথা হেরোইন পাচারকারীকে। জানা যায় ধৃত পাচারকারীর নাম আব্দুল খালেক (৩৫,পিতা আব্দুল উদ্দিন)। বাড়ি ধর্মনগর থানাধীন মঙ্গলখালী এলাকায়। এতে পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানান, হেরোইন গুলি স্কুটিতে করে ধর্মনগর থেকে পেঁচারতলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা। এবিষয়ে একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সাথে ধৃতকে শুক্রবার জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

About Author

error: Content is protected !!