ভারতীয় সেনাবাহিনীর জয় মাল্যে হলদিয়া য় তৃণমূলের জোড়া মিছিল

*ভারতীয় সেনাবাহিনীর জয়মাল্যে হলদিয়ায় তৃণমূলের জোড়া মিছিল*

হলদিয়া: ভারতীয় সেনাবাহিনীকে সম্মান ও শহীদদের শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী মিছিল হল শিল্পশহর হলদিয়ায়। রবিবার বিকালে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের তরফে হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়ার থেকে দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত জাতীয়তাবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ,হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল,আজিজুল রহমান সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। অন্যদিকে এদিন হলদিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেও হলদিয়ার প্রবেশদ্বার বজ্রলালচক মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল হয়। মিছিলে ছিলেন হলদিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস দাস সহ অন্যান্যরা।উভয় মিছিলে দলীয় পতাকা না ব্যবহার করে জাতীয় পতাকা ব্যবহার করা হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ববৃন্দ।

About Author

error: Content is protected !!