শিলিগুড়ি থেকে উদ্ধার ১০ রাউন্ড কার্তুজ

শিলিগুড়ি:
শিলিগুড়ি থেকে উদ্ধার হল ১০ রাউন্ড কার্তুজ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার বৈকুন্ঠ পল্লী এলাকা থেকে ওই কার্তুজ গুলি উদ্ধার করে শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে
গতকাল রাত এগারোটা নাগাদ ভক্তিনগর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বৈকুণ্ঠপল্লী পাইপলাইন এলাকা দিয়ে এক যুবক আগ্নেয়াস্ত্রের কার্তুজ নিয়ে যাচ্ছে।। গোপন সূত্রে পাওয়া ওই খবরের ভিত্তিতে পুলিশের অভিযানে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী।
তার হেফাজত থেকে উদ্ধার হয় ১০ রাউন্ড ৭’২ এম এম এর কার্তুজ। ধৃতের নাম রাকেশ মিস্ত্রি। ধৃত খোলা চাঁদ ফাপড়ী এলাকার বাসিন্দা। ধৃত কি কারনে ওই কার্তুজ সংগ্রহ করেছিল এবং কার কাছ থেকে এই কার্তুজ সংগ্রহ করেছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত এর আগেও বেশ কিছু সমাজবিরোধী কার্যকলাপের কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানা।

About Author

error: Content is protected !!