ধরা পড়লো এক নেশা কারবারি এলাকাবাসীর হাতে

*পশ্চিম দেওয়ানপাশা ও আলগাপুর গ্রাম পঞ্চায়েতে ধরা পড়ল এক নেশা কারবারি এলাকাবাসীদের হাতে , পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ!*

সকালের বার্তা ত্রিপুরা প্রতিনিধি:- অরিত্র সেন

পশ্চিম দেওয়ানপাশা এবং আলগাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে সন্তোষ শর্মা নামে এক
আটক করে, যার কাছ থেকে উদ্ধার হয়েছে নেশাজাতীয় দ্রব্য ও সিরিঞ্জ।

এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী, সন্তোষ শর্মা মূলত আলগাপুর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই সে এলাকায় অবৈধভাবে নেশা সামগ্রী ছড়িয়ে দিচ্ছিল। তার গতিবিধি নিয়ে সন্দেহ হলে স্থানীয়দের একটি দল তাকে ধরে ফেলে এবং তার ব্যাগ তল্লাশি করে মাদক দ্রব্য ও ইনজেকশন সিরিঞ্জ পায়।
ঘটনার পর গ্রামবাসীরা কোনওরকম উত্তেজনায় না গিয়ে শান্তিপূর্ণভাবে ধর্মনগর থানার পুলিশকে খবর দেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানিয়েছে, সন্তোষ শর্মার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে, সে একা এই কাজে জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এলাকার মানুষদের এই সাহসী এবং সচেতন ভূমিকায় প্রশাসনও প্রশংসা করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল করতে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

About Author

error: Content is protected !!