শ্রমিক সংগঠনের সভা

কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া CPI এর রাজ্য দপ্তর ভূপেষ ভবনে ট্রেড ইউনিয়ন শাখার এক সভা অনুষ্ঠিত হলো , সভায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া CPI এর রাজ্য সম্পাদক শ্রী স্বপন ব্যানার্জি উপস্থিত ছিলেন, সভায় সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক বলেন আমরা রাজ্যের সমস্ত জেলাতেই শ্রমিকদের শোষনের বিরুদ্ধে আন্দোলন করে থাকি, সমস্ত জেলার জেলা AITUC জেলা কমিটি আমাদের আন্দোলনে সামিল হয়,আজ পার্টি মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে সমস্ত জেলায় সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন এর আন্দোলনে সেই জেলার নেতারাও সমান ভাবে আন্দোলনে সামিল থাকবে সেই মত সমস্ত জেলায় জেলা পার্টির কাছে নির্দেশিকা পৌঁছে যাবে, শ্রী সুব্রত দাস সভায় বলেন ট্রেড ইউনিয়নের কোনো রাজনৈতিক নির্বাচন হয়না, পার্টির রাজনৈতিক নির্বাচন হয় এবং পার্টির MP রাই পার্লামেন্টে শ্রমিকদের হয়ে কথা বলে, তার মধ্যে বামপন্থী MP রাই কেবলমাত্র শ্রমিকদের দাবি গুলো নিয়ে পার্লামেন্টে কথা বলে,তাই পার্লামেন্টে বেশি বেশি বামপন্থী দের নির্বাচিত করে পাঠালে শ্রমিক সমাজের উপকার হবে,গত কাল অর্থাৎ ১৮ই মার্চ দিল্লিতে সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন গুলোর মহা সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখানে AITUC প্রধান ভূমিকায় থাকবে, মোদী সরকারের শ্রমকোড অবিলম্বে বাতিল করা এবং ৮ ঘন্টা কাম ২৬০০০ দাম , পেনশন বৃদ্ধি, পাশারা আইন অনুযায়ী ৬৫ বছর পর্যন্ত চাকরির করতে দিতে হবে,এক দেশ এক ওয়েজ, এই রকম ১২ দফা দাবিতে আগামী ২০ মে ২০২৫ সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে, সেই সিদ্ধান্ত সম্ভবত আগামী কাল দিল্লিতে হতে চলেছে, সভায় এআইটিইউসির ন্যাশনাল সেক্রেটারি শ্রীমতি লীনা চ্যাটার্জি বলেন কমিউনিস্ট পার্টির MP দের সাহায্য আমাদের প্রতি মুহূর্তে প্রয়োজন কারণ তারা পার্লামেন্টে শ্রমিকদের অপর যেভাবে শোষন হচ্ছে সেটা তুলে ধরবে, এবং দেশব্যাপী যে শ্রমিক জন্য ধর্মঘট হতে চলেছে সেখানে পার্টিরো সমর্থন আমাদের প্রয়োজন

About Author

error: Content is protected !!