৩ ভারতীয় ক্রিকেটার: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে যাঁদের ফর্ম ভাবাবে রোহিত-গম্ভীরকে

চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে তারা। অপরাজিত থাকলেও দলে এখনও কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। ফাইনালের আগে তিনটি বিষয় চিন্তায় রাখছে রোহিত শর্মা, গৌতম গম্ভীরদের।

শুভমন গিল

প্রথম দু’ম্যাচে ভাল খেলেছিলেন শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন ১০১ রান। দেখে মনে হচ্ছিল, ইংল্যান্ড সিরিজ়ের ফর্ম সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেও ৪৬ রান করেছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু শেষ দু’টি ম্যাচে তাঁর ব্যাটে রান নেই। গ্রুপের শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২ রান করে আউট হয়েছিলেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছেন ৮ রান।

শুভমনের শেষ দুই ম্যাচের ফর্ম চিন্তায় রেখেছে ভারতকে। দুবাইয়ের উইকেট কিছুটা মন্থর। সেই উইকেটে বলের গতি বুঝতে সমস্যা হচ্ছে তাঁর। নিউ জ়িল্যান্ডের ম্যাচ হেনরির গতি বেশি ছিল। বুঝতে না পেরে ব্যাট ঠিক সময়ে নামাতে পারেননি। আবার অস্ট্রেলিয়ার বেন ডোয়ারশুইসের বলের গতি কম ছিল। ফলে আগেই ব্যাট চালান শুভমন। অনেক বাইরের বল খেলতে গিয়ে আউট হতে হয় তাঁকে।

ফাইনাল জিততে হলে ভারতের ওপেনিং জুটিকে রান করতে হবে। রোহিত শর্মা নিজের স্বাভাবিক ছন্দেই খেলবেন। তিনি আক্রমণের পথে হাঁটবেন। সেই সময় তাঁকে সঙ্গ দিতে হবে শুভমনকে। কিন্তু তিনি শুরুতে আউট হলে বিরাট কোহলির উপর চাপ বাড়বে। ফাইনালের আগে শুভমনের ফর্ম চিম্তার কারণ।

লোকেশ রাহুল

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধীরে ধীরে ব্যাট হাতে ভরসা দিলেও উইকেটের পিছনে এখনও নড়বড়ে দেখাচ্ছে রাহুলকে। বিশেষজ্ঞ উইকেটরক্ষক ঋষভ পন্থকে বসিয়ে রেখে রাহুলকে খেলাচ্ছে ভারতীয় দল। কিন্তু তিনি প্রায় প্রতি ম্যাচেই সুযোগ ফস্কাচ্ছেন। ভারতীয় দলে চার স্পিনার। তাঁদের বল ব্যাটারদের ব্যাটের কানায় লেগে পিছনে গেলে তা তালুবন্দি করতে হবে রাহুলকে। অনেক ক্ষেত্রেই তা হচ্ছে না। স্টাম্পিংয়ের সুযোগও ফস্কেছেন রাহুল।

গ্রুপের শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও ভুল করেছেন রাহুল। নিউ জ়িল্যান্ড শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে সুযোগ ফস্কালে সমস্যায় পড়বে ভারত। তার উপর ম্যাচের হার-জিতও নির্ভর করতে পারে। তাই দলকে চ্যাম্পিয়ন হতে গেলে রাহুলকে উইকেটের পিছনে ভরসা জোগাতে হবে।

About Author

error: Content is protected !!