অনুষ্ঠিত হল ইআরডব্লিউডব্লিউ উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও শিশু সহায়তা কর্মসূচি

অনুষ্ঠিত হল ইআরডব্লিউডব্লিউও-র উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও শিশু সহায়তা কর্মসূচি

বৈশাখী সাহা, কলকাতাঃ

পূর্ব রেলওয়ে মহিলা কল্যাণ সংস্থা (ই আর ডব্লুউ ডব্লুউ ও) শিয়ালদহ ও বোধায়ন-এর উদ্যোগে চলতি বছরের ৪ জানুয়ারি সোমবার শিয়ালদহের কাইজার স্ট্রিট সংলগ্ন বি. সি. রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে এক আনন্দময় ক্রীড়া প্রতিযোগিতা ও শিশু সহায়তা কর্মসূচি। কলকাতার বিভিন্ন এলাকার ১১টি বিশেষ বিদ্যালয়ের মোট ১৪৬ জন বিশেষভাবে সক্ষম শিশু ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ে মহিলা কল্যাণ সংস্থা (শিয়ালদহ) এর সভাপতি নিধি সাক্সেনা, সংস্থার সচিব সহ অন্যান্য সদস্যবৃন্দ। ওই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিশেষভাবে সক্ষম শিশুদের নিজেদের প্রতিভা, আত্মবিশ্বাস ও ক্রীড়া মনোভাব তুলে ধরার একটি উন্মুক্ত ও আনন্দময় মঞ্চ প্রদান করা। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গণ প্রাণবন্ত ও আনন্দময় হয়ে ওঠে। অনুষ্ঠানে নিধি সাক্সেনা তাঁর বক্তব্যে জানান, তাঁদের এহেন উদ্যোগ শিশু কল্যাণ ও সামাজিক ক্ষমতায়নের প্রতি অবিচল প্রতিশ্রুতির এক প্রতিফলন। সংস্থাটি তাদের কর্মকান্ডের মাধ্যমে বিশেষ ক্ষমতাসম্পন্ন প্রতিটি শিশুকে এগিয়ে যাওয়ার জন্য প্রভূত সুযোগ দেয়। এদিনের ওই অনুষ্ঠানটি আনন্দ, বন্ধুত্ব ও সৌহার্দ্যের আবহে সফলভাবে সমাপ্ত হয়।

About Author

error: Content is protected !!