জয়লাভ বিজেপির

রবিবার হলদিয়া ব্লকের বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ২৬-২০ ব্যবধানে জয়লাভ করল বিজেপি। হলদিয়া ব্লকের হাদিয়া,সাপুয়া ও বসানচক এই তিনটি নিয়ে এই সমবায় সমিতি। রবিবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় নির্বাচন অনুষ্ঠিত হয়।বিকালে ভোট গণনা হতে দেখা যায় তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছে বিজেপি।মোট ভোটার ছিল ২৩৪৬ জন।ভোট পড়েছে ৮০ শতাংশ।এই সমবায় সমিতিতে দীর্ঘদিন ধরে তৃণমূলের বোর্ড ছিল।এই প্রথম ওই সমবায় দখল করল বিজেপি। এলাকার বিজেপি নেতা সোমনাথ ভূঞ্যা বলেন, “গত পঞ্চায়েত নির্বাচন থেকে এই ব্লকে তোলামূলের পতন শুরু হয়ে গেছে।গতবছর লোকসভা নির্বাচনে হলদিয়া ব্লকে তৃণমূল সাফ হয়ে গেছে। আগামীবছর বিধানসভা নির্বাচনেও সাফ হয়ে যাবে।কারন, মানুষ চোরেদের আর চায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর উন্নয়নে দেখে আমাদের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করেছেন।”

About Author

error: Content is protected !!