বীরভূম থেকে ধৃত ২ ইসলামিক জঙ্গি

বীরভূম থেকে ধৃত দুই ইসলামিক জঙ্গী।

বেঙ্গল STF এদের ধৃত ইসলামিক জঙ্গিদের আজমল হোসেন এবং সাহেব আলি খান। বছর আঠাশের ইসলামিক জঙ্গি আজমলের বাড়ি নলহাটির চণ্ডীপুর গ্রামে। আর বছর আঠাশের ইসলামিক জঙ্গি সাহেবের বাড়ি পাইকর থানার রুদ্রনগর গ্রামে।সাহেব আলি খান পেশায় দর্জি। আর আজমল হোসেন পেশায় হাতুড়ে ডাক্তার। গতকাল গভীর রাতে কলকাতা থেকে এসটিএফের একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদের গ্রেফতার করে।

ধৃত ইসলামিক জঙ্গিদের আরও কয়েকজন সহযোগী বিভিন্ন জায়গায় আছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। তাদের সহযোগিতায় আগ্নেয়াস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিল এই দু’জনে। পাশাপশি ‘গাজওয়াতুল হিন্দ’-র আদর্শ প্রচার এবং বিস্ফোরক প্রস্তুত করার পরিকল্পনা করেছিল এই ২ জন। ‘গাজওয়াতুল হিন্দ’ শব্দের অর্থ ভারতে সশস্ত্র জেহাদ। ফলে এই ২ জন সশস্ত্র জেহাদের প্রচারে যুক্ত ছিল বলে গোয়েন্দাদের বক্তব্য।

About Author

error: Content is protected !!