শহরবাসীকে উন্নত পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আজ মুর্শিদাবাদ পৌরসভায় মাননীয় পৌরপিতা ইন্দ্রজিৎ ধর ই , ই- স্বর্গরথ এবং ছটি বর্জ্য সংগ্রহকারী গাড়ির শুভ উদ্বোধন করলেন।
মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে আজ সোমবার পাঁচই এপ্রিল পৌরবাসীর সুবিধার্থে মাননীয় পৌর পিতা ইন্দ্রজিৎ ধর তিনি বিনামূল্যে ই অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ই স্বর্গ রথ পরিষেবা এছাড়া সঠিক বর্জ্য সংগ্রহকারী ৬টি গাড়ির শুভ উদ্বোধন করলেন। এই উপলক্ষে মুর্শিদাবাদ পৌরসভার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। এই র্যালি থেকে ডেঙ্গু সচেতনতার বার্তা দেয়া হয়। এই র্যালি লালবাগ শহর পরিক্রমা করার পর মুর্শিদাবাদ পৌরসভায় এসে শেষ হয়। এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর , পৌরসভার কর্মচারীবৃন্দ সহ ওয়ার্ডের নাগরিকবৃন্দ। আজকের এই র্যালি থেকে মাননীয় পৌরপিতা ইন্দ্রজিত ধর তিনি কি বললেন আসুন শুনে নেয়া যাক