ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্টে নজরকাড়া সাফল্য, পশ্চিম দেওয়ান পাশার বর্ণালী রায়ের ৪৮০ নম্বর প্রাপ্তি

*ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্টে নজরকাড়া সাফল্য, পশ্চিম দোনপাশার বর্ণালী রায়ের ৪৮০ নম্বর প্রাপ্তি*

সকালের বার্তা ত্রিপুরা প্রতিনিধি অরিত্র সেন!

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। আর এই ফলাফলে নজর কেড়েছে ধর্মনগরের মনতলা এলাকার বাসিন্দা বর্ণালী রায়।

বর্ণালী পি-এম-শ্রী ধর্মনগর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ৫০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন চমকপ্রদ ৪৮০ নম্বর। তাঁর এই অসাধারণ সাফল্যে খুশির জোয়ার বয়ে গিয়েছে গোটা পরিবারে।

বর্ণালীর বাবা, নিত্য গোপাল রায়, পেশায় একজন বেসরকারি কোম্পানির কর্মচারী। মা কবিতা রায় একজন গৃহিণী। সন্তানের এমন কৃতিত্বে চোখে জল এসেছে তাঁদের।

পরিবারের পাশাপাশি গ্রামবাসী ও গৃহশিক্ষকরাও বর্ণালীর এই অর্জনে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে এমন ফলাফল নিঃসন্দেহে একটি অনুপ্রেরণার গল্প।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বর্ণালী রায় জানান, “পরিশ্রমের কোনো বিকল্প নেই। নিয়মিত পড়াশোনা, সময়ের সদ্ব্যবহার আর আত্মবিশ্বাস—এই তিনটি জিনিসই আমাকে এগিয়ে নিয়ে গেছে। আগামী দিনের ছাত্রছাত্রীদের আমি বলব, স্বপ্ন দেখো, আর তাকে বাস্তব করতে লড়াই চালিয়ে যাও।”

ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে বর্ণালীর এই সাফল্য নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

About Author

error: Content is protected !!