গরু পাচার রুখতে গিয়ে পুলিশের মৃত্যু

*নন্দীগ্রামে গোরু পাচার রুখতে গিয়ে মৃত পুলিশের গাড়ির চালক*

হলদিয়া: গোরু পাচার রুখতে গিয়ে মৃত পুলিশের গাড়ির চালকের।প্রতিদিনের মতো বুধবার রাতেও নন্দীগ্রামের রাস্তায় টহল দিচ্ছিল পুলিশ গাড়ি। দুষ্কৃতীদের গাড়ি আটকাতে গিয়ে ঘটল বিপদ। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দুই পুলিশ কর্মী ও তাঁদের গাড়ির চালক। পরে চিকিৎসা কেন্দ্রে মৃত্যু হয় চালকের। গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। মৃত চালকের নাম সহদেব প্রধান। তাঁর বাড়ি নন্দীগ্রামের রেয়াপাড়ায়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এলাকায়।সূত্রের খবর, বুধবার রাতে নন্দীগ্রামের রেয়াপাড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা নন্দীগ্রাম-চন্ডীপুর রাজ্য সড়কে টহল দিচ্ছিলেন। একটি গাড়িতে গোরু পাচার হচ্ছে সন্দেহ করে তাঁরা সেটি থামানোর চেষ্টা করেন। বিপদ বুঝে দুষ্কৃতীদের গাড়িটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় পুলিশের গাড়ির চালক ও দুই পুলিশ কর্মী গুরুতর আহত হন। ভোরের দিকে তাঁদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে গাড়ির চালক সহদেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আরও দুই পুলিশ কর্মী গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই গাড়ি ও তাতে থাকা পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

About Author

error: Content is protected !!