সিকিউরিটি ইউনিয়নে বিক্ষোভ

শিলিগুড়িতে SIS SECURITY কোম্পানীর অফিসে AITUC র সিকিউরিটি ইউনিয়নের বিক্ষোভ

ICICI BANK এর বর্তমান সিকিউরিটি এজেন্সি PVS Security কোম্পানীর কিছু ICICI Bank এর কন্টাক্ট পাচ্ছে SIS SECURITY কোম্পানী ।
SIS Security company দীর্ঘ বছরের কর্মরত সিকিউরিটি কর্মীদের থেকে রিক্রুটমেন্ট এবং ড্রেস বাবদ প্রায় সাত থেকে আট হাজার টাকা চাইছে যেটা কর্মীদের পক্ষে দেওয়া সম্ভব নয়, আগের কোম্পানী PVS SECURITY ছেলেদের বিনা পয়সায় রিক্রুটমেন্ট এবং ড্রেস দিয়েছিল, কিন্তু SIS SECURITY কোম্পানী এদের থেকে টাকা চাইছে,এর বিরুদ্ধে আজ শিলিগুড়িতে দার্জিলিং জেলা কমিটির নেতারা শিলিগুড়ির SIS SECURITY কোম্পানীতে ব্যাপক বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেয়, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী প্রশান্ত দাস,সংকর দত্ত, জেলা সম্পাদক গৌতম সিংয়ের নেতৃত্বে এই বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি করা হয়, জেলার নেতারা SIS SECURITY কোম্পানীর ম্যানেজমেন্ট কে পরিস্কার ভাবে জানিয়ে দেয় যে কোনো সিকিউরিটি কর্মী টাকা দিয়ে আপনাদের কোম্পানীতে ভর্তি হবে না, কর্মীদের থেকে রিক্রুটমেন্ট বাবদ টাকা চাইলে আইসিআইসিআই ব্যাংকে বৃহত্তর আন্দোলন করা হবে, এদিকে নর্থ বেঙ্গলেও হাউস কিপিং কন্টাক্টর চেঞ্জ হয়ে নতুন কোম্পানী আসছে, তাদের কেও বিনা পয়সায় রিক্রুটমেন্ট করার বার্তা দেওয়া হয়েছে,

About Author

error: Content is protected !!