বাইজিদ মন্ডল মগরাহাট :- দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট দুই নম্বর ব্লকের অন্তর্গত মগরাহাট পূর্ব বাকিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হালদার পাড়ায় এক পরিবারের উপর বেধড়ক মারধরের অভিযোগ করল আরেক পরিবারের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা যায় যে আবাস যোজনার ঘর সমস্ত জায়গার দলিলপত্র জমা দিয়ে উপযুক্ত প্রমাণ দেখিয়ে সেখানে ঘর বাঁধতে শুরু করেন গৌতম হালদার,উত্তম হালদার ও মহাদেব হালদার। তারা জানান বিজেপির বেশ কিছু দুষ্কৃতি নিমাই হালদার রবিন হালদার,শঙ্কর হালদার, সন্ন্যাসী হালদার নিমাই হালদার ছাড়া একাধিক জনকে সঙ্গে নিয়ে এদিন তাদের কাজে বাঁধা দেন এবং মারধর করেন করেন বলে জানায়। কয়েক জনের মাথায় এবং শরীরে এতটা আঘাত করা হয়েছে রক্তাক্ত অবস্থায় তাদেরকে এখন মগরাহাট রুরাল হাসপাতালে তাদের কে ভর্তি করা হয়েছে। তারা তাদের জায়গা বলে দাবি করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে মাথায় আঘাত করেন এমনকি মহিলাদের পর্যন্ত মারধর করেন বলে তারা জানান।এবং ওই জায়গায় আগামীদিনে বাড়ি বাঁধলে তাদেরকে প্রাণনাসের হুমকিও দেয় বলে অভিযোগ করেন। এদিন মারধর ও প্রাণ নাসের হুমকি দেওয়ার জন্য অভিযুক্ত বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে মগরাহাট থানায় লিখিত ভাবে অভিযোগ জানায়।