ভাইফোঁটা হিন্দুদের একটি চিরন্তন সম্প্রীতির উৎস ব

ভাইফোঁটা হিন্দুদের একটি চিরন্তন সম্প্রীতির উৎসব। এই উৎসবের নাম ‘ভ্রাতৃদ্বিতীয়া’। এই উৎসবের আরও একটি নাম হল যমদ্বিতীয়া। ভাই-বোনের ভালবাসার বন্ধন অনন্তকাল অটুট রাখার জন্য বংশপরম্পরায় এই বিশেষ উৎসব পালিত হয়। ভাই-বোনের নিঃস্বার্থ ও স্বর্গীয় ভালবাসার প্রতীক এই ভাইফোঁটা আমাদের মনে শান্তি, সৌভাতৃত্ববোধ এবং ঐক্যের এক চমকপ্রদ আবেশ সৃষ্টি করে। এই উৎসবের পোষাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। বাঙলার ঘরে ঘরে ভাইফোঁটাকে ঘিরে নানা লোকাচার। কারও ফোঁটা আবিরে, কারও শিশিরে। কেউ ভাইকে ফোঁটা পরান চন্দনে কেউ বা ঘি, দই দিয়ে।মধ্যমগ্রাম, দেবীগড়, বিজলীপার্ক, * সংস্কৃতিক সংঘ * ক্লাবের মহিলা সদস্যা বৃন্দ, যথা :- সুদীপ্তা স্বর, দোয়েল দাস, নবনীতা পাল চৌধুরী, গোপা রায়, উদ্যোগে ২৩সে অক্টোবর ক্লাব প্রাঙ্গণে * শুভ ভ্রাতৃ দ্বিতীয়া * উপলক্ষ্যে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে।

About Author

error: Content is protected !!