ব্যাংক কর্মী পরিচয়ে আর্থিক প্রতারণা

ব্যাঙ্ক কর্মী পরিচয়ে আর্থিক প্রতারণা

বৈশাখী সাহা, কলকাতাঃ

ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে এক ব্যাক্তিকে ফোন মারফত তাঁর মায়ের সম্পর্কে কিছু প্রশ্ন করতেই, ব্যাক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া যায় মোটা অঙ্কের টাকা। এমনই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ জেলার এয়ারপোর্ট থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, উত্তম কুমার দত্ত ৬৭, নামে কৈখালি এলাকার নিবাসী এক ব্যাক্তি গত শনিবার এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে। ফোন মারফত তাঁর মায়ের নাম, জন্ম তারিখ জানতে চাওয়ার অজুহাতে ব্যাঙ্ক একাউন্টের তথ্যও জেনে নেয়। এরপর মুহূর্তেই মেসেজ ঢোকে তাঁর ফোনে। মেসেজ দেখে তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৬৭ হাজার ৯৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে, এয়ারপোর্ট থানায় গিয়ে ঘটনাটি জানানোর পাশাপাশি, একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঝাড়খন্ড থেকে মিলন নন্দী নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে, আদালত মারফত নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃত কেন ওইরূপ কান্ড ঘটিয়েছে, আর কখনও কারও সাথে এমন প্রতারণা করেছে কি-না, কোনও থানায় তাঁর নামে কোনও অভিযোগ আছে কি-না, তাঁর কর্মের সাথে আর কেউ জড়িত আছে কি-না, তাঁর ওই বিপুল পরিমান অর্থের প্রয়োজন হল কেন, এমনই নানান প্রশ্নের উত্তর পেতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সত্য উদ্ঘাটন হবে বলে জানায় পুলিশ।

About Author

error: Content is protected !!