উত্তর দিনাজপুরে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে প্রশাসনিক তৎপরতা
মোহাম্মদ জাকারিয়াঃ রায়গঞ্জঃ
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে চলছে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির। বুধবার জেলার কালিয়াগঞ্জ, হেমতাবাদ সহ একাধিক স্থানে এই শিবির পরিদর্শনে আসেন জেলার অবজার্ভার রবি ইন্দের সিংহ, আই.এ.এস। সঙ্গে ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও অন্যান্য বরিষ্ঠ প্রশাসনিক আধিকারিকরা।
শিবিরে সাধারণ মানুষের সমস্যার সরাসরি সমাধান, সরকারি পরিষেবা প্রদানে তৎপরতা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগের ফলে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের মানুষ সরকারি দপ্তরে না গিয়েই বিভিন্ন সুবিধা পাচ্ছেন।
প্রশাসনিক কর্তারা জানান, এই শিবিরের মূল উদ্দেশ্য হল মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং সমস্যার কার্যকর সমাধান করা।