এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র

এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র-

সুনন্দা বিশ্বাস-

এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র। তাঁর ক্রিকেট ক্যারিয়ার সূর্যের আলোর মত উজ্জ্বল। বহুবার তিনি একার হাতেই দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়েছেন। সুদক্ষ উইকেট রক্ষক, অসাধারণ ফিল্ডার, পাশাপাশি বিধ্বংসী ব্যাটার ছিলেন এবি ডি ভিলিয়ার্স। তাকে ক্রিকেট মানচিত্রে 360 বলে আখ্যা দেওয়া হতো। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও একই রকম ধারাবাহিকতা ধরে রেখেছেন।

এবি ডিভিলিয়ার্সের কাছে বয়স শুধু সংখ্যা মাত্র! এই বয়সেও নজর কাড়া পারফরম্যান্স।ভারতের বিরুদ্ধে লিজেন্ড লীগে অসাধারণ এবি ডি ভিলিয়ার্স।ব্যাটিং পাশাপাশি দুর্ধর্ষ গ্রাউন্ড ফিল্ডিং করলেন। ৪১ বছর বয়সেও ভারতের বিরুদ্ধে লিজেন্ট লীগের ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে দক্ষতার ছাপ রাখলেন। মাত্র ২৮ বলে অর্ধশত রান! বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ফিল্ডিংও ছিল দেখবার মত। কখনো ড্রাইভ দিয়ে, কখনো আবার স্ট্রেচিং করে বল আটকানো। অবসর নেওয়ার পরেও এখনো সতেজ ফুরিয়ে যাননি। ক্রিকেটের ২২ গজে অবলীলা ক্রমে দাপিয়ে বেড়াতে পারেন আগের মতই।
#highlights2025 #highlightseveryone #followerseveryone #highlightseveryonefollowers #highlightsシ゚ #vairal2024 #facebookreelsviral #facebookreelsvideo #followersreels #viralreelschallenge #vairalpost #vairalvideo #vairalreels #news #newvideo #newpost

About Author

error: Content is protected !!